জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জানায়, বাণিজ্য মন্ত্রণালয়ের মোবাইল টিম ঢাকা মহানগরীর বিভিন্ন কাঁচাবাজার ও টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রম ( ট্রাক সেল) তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। এসময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে শান্তিনগরের লার্জ ফার্মার শাখাকে ১০ হাজার টাকা এবং ১ হাজার ৭০০ টাকার আমদানিকৃত শিশু খাদ্য (গুঁড়ো দুধ) ৩ হাজার ৬০০ টাকায় বিক্রি করায় তামান্না ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। উক্ত কাজে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় ও সিটি করপোরেশনের প্রতিনিধি সহায়তা প্রদান করেন।