গত ১৩ মে রাত পৌনে নয়টার দিকে কুপিয়ে হত্যা করা হয় আবুল বাশার তালুকদারকে। এরপর খিলগাঁও থানায় বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন বাশারের বড় ভাই উজ্জল তালুকদার।
এ মামলায় তাকে শফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৩ এর কোম্পানি কমান্ডার আবু জাফর রহমতুল্লাহ। তিনি বলেন, গ্রেফতারের পর তার দেওয়া তথ্যমতে রামদা উদ্ধার করা হয়েছে। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে। হত্যায় জড়িত বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান র্যাব-৩ এর এই কর্মকর্তা।