আবেদনে বলা হয়েছে, করোনা প্রতিরোধের ব্যবস্থা হিসেবে কোর্ট প্রাঙ্গণের সকল প্রবেশপথ এবং বাহির পথে থার্মাল স্ক্যানার, জীবাণুনাশক চেম্বার, পর্যাপ্ত হ্যান্ড স্যানিটাইজার ও হাত ধোয়ার ব্যবস্থা করা জরুরি।
এতে আরও বলা হয়, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে যেহেতু করোনা ভাইরাসের মহামারি দীর্ঘস্থায়ী হতে পারে, সেহেতু করোনা প্রতিরোধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা জরুরি। সারাদেশের আদালতে প্রতিদিন প্রায় ছয় থেকে সাত লাখ লোকের সমাগম হয়। একইসঙ্গে আইনজীবী, বিচারক, আদালতের অফিসারসহ অন্যান্য লোকদের সমাগম ঘটে। কাজেই এমন একটি জনবহুল জায়গায় জীবাণুনাশক বুথ এবং অন্যান্য ব্যবস্থা পর্যাপ্তভাবে গ্রহণ করা জরুরি। অন্যথায় আইনজীবী, বিচারক, আদালতের কর্মকর্তা-কর্মচারী ও আগত দর্শনার্থীদের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যাবে।’