নিখোঁজের একমাস পর সুমন (২৮) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ জুন) সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের নওগাঁ এলাকা থেকে সুমনের মরদহে উদ্ধার করা হয়। ১১ মে থেকে সে নিখোঁজ ছিল।
নিখোঁজের পর রাজধানীর পল্টন থানায় ২৩ মে সাধারণ ডায়েরি করেছিল সুমনের পরিবার। তদন্তে ৯ জুন দু’জনকে আটক করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদে লাশের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন পল্টন থানার পরিদর্শক (তদন্ত) সেন্টু মিয়া।
তিনি বলেন, এ ঘটনায় শাহীন ও আসলাম নামে দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তির নওগাঁর একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করেছি।
কী কারণে সুমনকে হত্যা করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘টাকা নিয়ে ঝামেলা ছিল। বিস্তারিত এখনও জানা যায়নি। তদন্ত চলছে।’