এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার সুমন একদিনের রিমান্ডে

রিমান্ডপর্নোগ্রাফি আইনের মামলায় বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার ইমরান হোসেন সুমনের এক দিনের রিমান্ড মন্জুর করেছেন আদালত। সোমবার ২০ জুলাই) ঢাকা ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার জিআর শাখা এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, এদিন পল্লবী থানার মামলায় তদন্ত কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ডের আবেদন করে সুমনকে আদালতে হাজির করেন। সুমনের পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করে। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে বিচারক একদিনের দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রবিবার (১৯ জুলাই) রাতে তাকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশের সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।
সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের উপ-কমিশনার (ডিসি) মীর মোদাচ্ছের হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, তারই এক সহকর্মীর করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আরেকজন আসামির ১৬৪ ধারায় জবানবন্দিতে ইমরান হোসেন সুমনের নাম উঠে এসেছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার ওয়ালিদ হোসেন জানান, গত ১২ জুলাই পল্লবী থানায় দায়ের করা মামলায় ইমরান হোসেন সুমনকে গ্রেফতার করা হয়েছে।