মামলায় আসামি করা হলেন পদ্মা ব্যাংকের পরিচালনা পর্ষদের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুল হক চিশতী, বকশীগঞ্জ জুট স্পিনার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হক চিশতী, পদ্মা ব্যাংকের সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান (বরখাস্ত) মোহাম্মদ জাহাঙ্গীর আলম মজুমদার, সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান (বরখাস্ত), বগুড়ার আল-ফারুক ব্যাগস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রেদওয়ানুল কাবির চৌধুরী, আল ফারুক ব্যাগস লিমিটেডের চেয়ারম্যান চৌধুরী আল ফারুক এবং বগুড়ার আল ফারুক ব্যাগস লিমিটেডের পরিচালক নিম্মি কবির চৌধুরী।
তাদের বিরুদ্ধে অভিযোগ হল, সংশ্লিষ্টরা পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে ঋণের নামে পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স ব্যাংক) মতিঝিল শাখা থেকে সুদসহ ৬২ কোটি ৯৬ লাখ,৭৫ হাজার টাকা আত্মসাৎ করেছেন।