মেয়াদ শেষ হলে ফের কোথায় আবেদন করতে হবে এমন প্রশ্নে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, যেহেতু সরকার নির্বাহী আদেশে তাকে আপাতত মুক্তি দিয়েছেন, মুক্তি বলবো না বাইরে থাকার অনুমতি দিয়েছেন। সুতরাং এই সময়টা পার হলে সরকারের কাছে আবেদন করতে হবে। এখানে আদালতের কোনও বিষয় না।
এর আগে জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট মামলা দুটিতে মোট ১৭ বছরের কারাদণ্ড পেয়ে কারাগারে ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তবে খালেদা জিয়ার কারামুক্তি চেয়ে সরকারের কাছে আবেদন জানায় তার পরিবার। ওই আবেদনের পর গত ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে ৬ মাসের জন্য মুক্তি পান খালেদা জিয়া।