শ্যামলী পরিবহন থেকে ইয়াবা উদ্ধার, আটক ৪

গ্রেফতারকৃত চার জন

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে শ্যামলী পরিবহনের সুপারভাইজারসহ চার জনকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।

উদ্ধার ইয়াবা

সোমবার (১৮ আগস্ট) ডিএমপির কোতোয়ালি জোনের অতিরিক্ত উপ-কমিশনার সাইফুর রহমান আজাদ বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।

শ্যামলী পরিবহন

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বংশাল এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি করা হয়। এসময় বাসটি থেকে ছয় হাজার ৯০০ ইয়াবা উদ্ধার করা হয়। বাসের সুপারভাইজারসসহ চার জনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় বাসটিকে জব্দ করা হয়েছে, বংশাল থানায় একটি মামলা হয়েছে।