সগিরা মোর্শেদ হত্যা মামলা: অভিযোগ গঠনের শুনানি ২১ সেপ্টেম্বর

সগিরা মোর্শেদ হত্যা মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য ২১ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। রবিবার (২৬ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ শুনানি শেষে এই আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বুধবার মামলাটি অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু একজন আসামি অসুস্থ থাকায় তাকে কারাগার আদালতে হাজির করা হয়নি। তাই আসামিপক্ষের আইনজীবী অভিযোগ গঠন শুনানি পেছানোর আবেদন করেন। এরপর বিচারক আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।   

এর আগে ১৬ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম আদালতে এ অভিযোগেত্র দাখিল করেন।

অভিযোগপত্রে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, আসামিরা শিক্ষিত এবং হোয়াইট কালারের অপরাধী হওয়ায় তারা জামিন পেলে বাংলাদেশ থেকে চলে যাওয়ার যথেষ্ট সম্ভবনা রয়েছে। সেজন্য আসামিদের বিচার সমাপ্ত না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার অভিযোগপত্রে জোর আবেদন জানান তিনি।