ডিআইজি প্রিজন বজলুর রশিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য

আদালতকারা অধিদফতর হেডকোয়ার্টারের ডিআইজি প্রিজন বজলুর রশিদদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় আদালত অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ২২ সেপ্টেম্বর দিন ধার্য করেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঢাকার সিনিয়ার স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ অভিযোগপত্র  (চার্জশিট) গ্রহণ করেন এ আদেশ দেন। একইসঙ্গে মামলাটি বিশেষ জজ-৫ বদলির আদেশ দেন।

আদালতের সংশ্লিষ্ট দুদক শাখা থেকে এসব তথ্য জানা গেছে। 

এর আগে ২৬ আগস্ট আদালতে এই অভিযোগপত্রটি (চার্জশিট) দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক নাসির উদ্দিন। এর আগে গত বছরের ২০ অক্টোবর সেগুন বাগিচা এলাকা থেকে বজলুর রহমানকে গ্রেফতার করে দুদক।

অভিযোগ থেকে জানা যায়, আসামি বজলুর রহমানের বিরুদ্ধে ৩ কোটি আট ৮ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক আইন ২০০৪ এ ২৭(১) ধারায় দুদকের উপপরিচালক সালাহউদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।