শনিবার (৩ অক্টোবর) সকালে ঘটনাটি ঘটে। নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এলিফ্যান্ট রোড বাটা সিগনাল মোড়ের অদূরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ হারান ওই যুবক। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। সে স্টার কাবাবের কর্মচারী ছিল। এলিফ্যান্ট রোডের এসপি রোডে একটি মেস বাসায় সে থাকতো। সে সকালে কর্মস্থলে যাওয়া পথে দুর্ঘটনার শিকার হয়।
নিহতের মামা মোহসিন জানান, দেলোয়ারের স্ত্রী অন্তঃসত্ত্বা। তিন ভাই দুই বোনের মধ্যে সে ছিল ছোট। দুপুরে ময়নাতদন্ত শেষে মরদেহটি হস্তান্তর করা হয়।