তিনি জানান, গত ৩ অক্টোবর মোহাম্মদপুরের ঢাকা উদ্যানের একতা হাউজিং এলাকায় সিরাজুল ইসলাম সিরু (৪৫) হত্যার সঙ্গে জড়িত প্রধান দুই আসামিকে আটক করা হয়েছে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুরের বসিলা তিন রাস্তার মোড় সংলগ্ন বালুর মাঠ এলাকা হতে তাদের আটক করা হয়।
র্যাবের এই কর্মকর্তা আরও জানান, আটককৃত আসামিদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে জানা যায় যে, সুজন ও সজীব ওরফে রুবেল তাদের সহযোগীসহ সিরুকে কুপিয়ে হত্যা করে। আটককৃত আসামিদেরকে জিজ্ঞাসাবাদে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের সর্ম্পকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এই সব তথ্য যাচাই-বাছাই করে অন্যান্য আসামিদের ধরা চেষ্টা চলছে।
প্রসঙ্গত, শনিবার (৩ অক্টোবর) রাত ৮টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের একতা হাউজিং এলাকায় সিরু মিয়া (৪৫) নামের এক ব্যবসায়ীকে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত শিরু মিয়া নির্মাণসামগ্রী সরবরাহকারী ছিলেন।