তিনি বলেন, ‘সম্প্রতি সাতক্ষীরার কলারোয়া উপজেলায় একই পরিবারের চার জনকে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। এই হত্যা মামলাটি এখন থেকে সিআইডি তদন্ত করবে।’
আরআগে বৃহস্পতিবার ভোররাতে সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের খলিসা গ্রামে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। মাছের ঘের ব্যবসায়ী মো. শাহীনুর রহমান (৪০), তার স্ত্রী সাবিনা খাতুন (৩০), ১০ বছরের শিশুপুত্র সিয়াম হোসেন মাহী ও সাত বছরের শিশু কন্যা তাসমিন সুলতানাকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়। ওই পরিবারের চার মাসের শিশু মারিয়া শুধু বেঁচে আছে।
আরও পড়ুন: