বুধবার (৪ নভেম্বর) সকালের দিকে ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাড্ডা থানার উপ-পরিদর্শক এসআই ফেরদৌস আলম। ফেরদৌস আলম জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে থানায় খবর দিলে সকালে ওই বাসা থেকে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এরপর শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় অভিযুক্ত আতোয়ারকে গ্রেফতার করা হয়েছে। শিশুটিকে বিকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়।
পুলিশের এই এসআই আরও জানান, শিশুটি তার মা এবং সৎবাবা আতোয়ারের সঙ্গে বাড্ডার বাসায় থাকতো। অভিযুক্ত আতোয়ার অটোরিকশার গ্যারেজে মিস্ত্রি হিসেবে কাজ করতো। মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাতে আতোয়ার শিশুটিকে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে। সকালে শিশুটি কান্না শুরু করলে আশপাশের ভাড়াটিয়ারা তার কাছ থেকে বিষয়টি জানতে পারে। পরবর্তীতে তারাই ৯৯৯-এ ফোন করে।
পুলিশ জানায়, দুই বোনের মধ্যে শিশুটি বড়। তাদের বাবা তিন বছর আগে মাকে ডির্ভোস দিয়ে চলে যায়। পরে আতোয়ারের সঙ্গে তার মায়ের বিয়ে হয়।