ইয়াবাসহ গ্রেফতার এএসআই আজিজ কারাগারে

আদালতইয়াবাসহ গ্রেফতার যাত্রাবাড়ি থানার এএসআই আজিজকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (৯ নভেম্বর) গেন্ডারিয়া থানা মামলায় তদন্ত কর্মকর্তা আজিজকে আদালতে হাজির করেন। একইসঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন।
এসয় আসামির পক্ষে তার আইনজীবী জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ-উর-রহমানের আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর )শাখা থেকে এসব তথ্য জানা গেছে।
এর আগে রবিবার (৮ নভেম্বর) রাজধানীর গেন্ডারিয়া মিল ব্যারাক এলাকা থেকে ১৪৮ পিস ইয়াবাসহ আজিজকে গ্রেফতার করে র‌্যাব-১০। পরে তার বিরুদ্ধে গেন্ডারিয়া থানায় মামলা দায়ের করে পুলিশ।