এই সময় জাবি ছাত্রলীগের সাবেক সভাপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মেহেদী জামিল বলেন, ‘শিপন হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবি নিয়ে আজ এখানে দাঁড়িয়েছি। শিপনের মতো মেধাবী পুলিশ কর্মকর্তাকে এভাবে মেরে ফেলা হলো ভাবতেই অবাক লাগছে! হায়নারা আমার ছোট ভাইকে মুহূর্তের মধ্যে মেরে ফেললো। এর ধিক্কার ও নিন্দা জানাই।’
জাবির সাবেক শিক্ষার্থী এসএম সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষক ড. শাহাদত হোসেন, জাবি ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল পারভেজ, সাধারণ সম্পাদক নুর হোসেন সৈকত, অ্যাডভোকেট খাদেমুল ইসলামসহ বিভিন্ন বিভাগের সাবেক-বর্তমান শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।