বুধবার (১৮ নভেম্বর) দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৭ নভেম্বর ঢাকার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক সৈয়দ কামাল হোসেন এই রায় দিয়েছেন।
আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর বলেন, ‘রায় ঘোষণার সময় অভিযুক্ত সাবেক মেয়র মান্নান উপস্থিত ছিল। তিনি আপিল করা সত্ত্বেও জামিন আবেদন করলে বিচারক তার জামিন আবেদন মঞ্জুর করেন। এছাড়া একই মামলায় গোলাম কিবরিয়া নামে এক আসামিকে খালাস দিয়েছেন আদালত।’
মামলার অভিযোগ থেকে জানা যায়, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র থাকাকালে (২০১৩ সালের ১৮ আগস্ট থেকে ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি পর্যন্ত) ৯৯৯টি ভুয়া ভাউচারের অনুদান ও ব্যয় দেখিয়ে ত্রাণ এবং দরিদ্র তহবিল থেকে ৪৯ লাখ ১,৮৪৮ টাকা আত্মসাৎ করেন এম এ মান্নান।
ওই ঘটনায় দুদকের উপসহকারী পরিচালক শামসুল আলম ২০১৬ সালের ২৩ জুন গাজীপুরের জয়দেবপুর থানায় মান্নান ও তার সহযোগী গোলাম কিবরিয়ার বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলাটি করেন। ২০১৭ সালের ১২ জানুয়ারি মান্নান ও গোলাম কিবরিয়ার নামে অভিযোগপত্র দাখিল করে দুদক। এরপর ২০১৯ সালের ১৭ জানুয়ারি তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।