অভিযারের শুরুতে বিক্ষোভকারীরা পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পুলিশও এ সময় তাদের উদ্দেশ্যে রাবার বুলেট ছোড়ে। এভাবে ১০-১৫ মিনিট চলার পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়। পুলিশি নিরাপত্তায় স্বাভাবিকভাবে এখন উচ্ছেদ অভিযান চলছে।
অভিযানে নেতৃত্ব দিচ্ছেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান, এ এইচ ইরফান উদ্দিন আহমেদ ও তানজিলা কবির ত্রপা।
ডিএসসিসি মার্কেট ফেডারেশনের সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বলেন, ‘সিটি করপোরেশনের ১-১০০ গজের ভেতরে এ ধরনের অবৈধ স্থাপনা এতদিন কীভাবে টিকে ছিল? ব্যবসায়ীরা এসব দোকানের বিপরীতে এককালীন লাখ লাখ টাকা দিয়েছেন। সিটি করপোরেশনের কিছু রিসিট আমি দোকান মালিকদের কাছে দেখেছি। সেখানে ২০১৯ সাল পর্যন্ত ভাড়া পরিশোধ করা হয়েছে। আসলে বিষয়টা পুরোটাই মানবিক। মধ্যস্বত্বভোগীরা মধ্যস্বত্ব ভোগ করে চলে গিয়েছে।’
কারা টাকা নিয়েছেন জানতে চাইলে তিনি জানান, যেহেতু সিটি করপোরেশনের রিসিট দেখেছি। সে ক্ষেত্রে এটা নিশ্চিত সিটি করপোরেশনের কিছু অসাধু ব্যক্তিরা টাকা নিয়েছেন। এ বিষয়ে আমরা মেয়রের সঙ্গে কথা বলবো।’