মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল মাহজাবিন রাব্বানী দীপা ও আন্না খানম কলি। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী শাহীন আহমেদ।
মামলার এজাহারে বলা হয়েছে, একজন জনপ্রতিনিধি হিসেবে জাফর আহমেদের ৪ কোটি ৯০ লাখ ৬৯ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ হওয়ায় তার বিরুদ্ধে মামলা হয় দুদক। দুদকের উপসহকারী পরিচালক রিয়াজ উদ্দিন ২০১৯ সালের ১ এপ্রিল চট্টগ্রাম ডবলমুরিং থানায় এ মামলা করেন। তিনি আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন জানান।