আহত রিফাতের বাবা ইউনুছ জানান, মাদ্রাসাগলিতে একটি চায়ের দোকানে কয়েক বন্ধু মিলে চা খাচ্ছিলো। স্থানীয় এলাকার ১০/১১ জন যুবক ও কিশোর ধারালো চাকু দিয়ে তাদের ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহত অবস্থায় দুজনকে রাত আটটায় ঢাকা মেডিক্যাল কলেজ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। কী কারণে কেন ঘটনাটি ঘটিয়েছে বলতে পারেনি তারা।
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আহত দুজন জরুরি বিভাগের চিকিৎসা নিয়েছে। রিফাতকে প্রাথমিক চিকিৎসা শেষে পঙ্গু হাসপাতালে প্রেরণ করেছে চিকিৎসক। আহত দুজনই রায়েরবাজার মধুবাজার এলাকায় পরিবারের সঙ্গে থাকেন। দুজনই রায়েরবাজার সালেহ হক পাবলিক স্কুলের ১০ম শ্রেণির ছাত্র।