সোহরাওয়ার্দী হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. লিটন বাড়ৈ এ তথ্য জানান।
ডা. লিটন বাড়ৈ জানান, এখনও তপুকে খুঁজে পাওয়া নিয়ে তার পরিবারের সঙ্গে আমাদের বিস্তারিত কথা হয়নি। আমরা খোঁজখবর নিচ্ছি।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এর উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মারুফ হোসেন সরদার জানান, পুলিশ তপুর পরিবারের সঙ্গে যোগাযোগ করছে। তিনি একটু সুস্থ হলেই তাকে কারা অপহরণ করেছিল, তা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
/এআরআর/এসএম/এমএনএইচ/