রাজধানীর খিলগাঁও দক্ষিণ বনশ্রীতে রিকশা থেকে ছিটকে পড়ে চলন্ত প্রাইভেটকারের চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। দ্রুত গতিতে থাকা রিকশার চাকা গর্তে পড়লে বোনের কোলে থাকা ইউসুফ ছিটকে পড়ে এই দুর্ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (১৮ ফেবরুয়ারি) বিকালে এই ঘটনা ঘটে। এই সময় রিকশায় থাকা পরিবারের অন্য সদস্যরাও আহত হন। শিশু ইউসুফসহ গুরুতর আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল। পরে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ইউসুফকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বাকিরা সামান্য আহত হয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
শিশুটির চাচা রিফাত জানায়, ইউসুফের বাবা শহিদুল ইসলামের বাড়ি বাগেরহাট সদর উপজেলার কান্দাপাড়া গ্রামে। বর্তমানে তারা দক্ষিণ বনশ্রীতে থাকেন।