নাগরিকদের মাস্ক পরাতে মাঠে তৎপর পুলিশ (ফটো স্টোরি)

‘মাস্ক পরার অভ্যেস, কোভিডমুক্ত বাংলাদেশ’- এই স্লোগান সামনে নিয়ে দেশব্যাপী নাগরিকদের মাস্ক পরায় উদ্বুদ্ধ করতে মাঠে তৎপর রয়েছেন পুলিশ সদস্যরা।

দেশের সবকটি মেট্রোপলিটন ও জেলা পুলিশের সদস্যরা এই কার্যক্রমে অংশ নিয়েছেন।

সোমবার (২২ মার্চ) কর্মসূচির দ্বিতীয় দিন চলছে। গত ২১ মার্চ থেকে এই কর্মসূচি শুরু হয়েছে। চলমান কর্মসূচির মাধ্যমে জনগণকে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সদস্যরা।

কর্মসূচি বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) কৃষ্ণ পদ রায় বলেন, বাংলাদেশে বর্তমান করোনার প্রাদুর্ভাব বেড়ে গেছে। এ কারণে আইজিপির নির্দেশে ২১ মার্চ থেকে সারাদেশে করোনাবিরোধী ক্যাম্পেইন শুরু হয়েছে।

তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ হতে মাস্ক বিতরণ একটি প্রতীকী বিষয়। ঢাকার বিভিন্ন পয়েন্টে আমাদের ক্রাইম ও ট্রাফিক বিভাগের সদস্যরা জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করছেন।

করোনা মোকাবিলায় পুলিশ সদস্যরা সবাইকে নিয়ে কাজ করতে চান বলে জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) কৃষ্ণ পদ রায়।


আরও পড়ুন:
মাস্ক হাতে পুলিশ
করোনায় জনসচেতনতা বাড়াতে শুরু হয়েছে পুলিশের অভিযান: ডিএমপি