বায়তুল মোকাররম এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন

জুমার নামাজকে কেন্দ্র করে বায়তুল মোকাররম এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। বায়তুল মোকাররমের উত্তর গেট-দক্ষিণ গেট বাদেও বিভিন্ন এন্ট্রি পয়েন্টে অবস্থান নিয়েছেন পুলিশ সদস্যরা।বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অতিরিক্ত পুলিশ মোতায়েন

মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার সৈয়দ নুরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে। আমরা বায়তুল মোকাররমের বিভিন্ন স্পটে অবস্থান নিয়েছি। নিরাপত্তা জোরদার করা হয়েছে। সবাই যেন নামাজ শেষে সুন্দরভাবে বাসায় ফিরে যেতে পারেন সে জন্যই আমাদের এই অবস্থান। এরই মধ্যে নামাজ পড়তে মুসল্লিরা আসতে শুরু করেছেন।’