র‌্যাবের অভিযানে ২১৭ জনকে জরিমানা

দেশব্যাপী ২১৭ জনকে ২ লাখ ১৮ হাজার ৭০০ টাকা জরিমানা করেছে র‌্যাব। বিনা প্রয়োজনে গাড়ি নিয়ে বের হওয়া, জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় অনর্থক ঘোরাফেরা করা, মাস্ক না পরা, মোটরসাইকেলে দু’জন আরোহণ করাসহ বিভিন্ন বিধিনিষেধ অমান্য করার অভিযোগে লকডাউনের অষ্টম দিন আজ বৃহস্পতিবার (৮ জুলাই) এই জরিমানা করা হয়।

দুস্থদের পাশে র‌্যাবআজ সন্ধ্যায় র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘১৯৫টি টহল ও ২০০টি চেকপোস্ট পরিচালিত হয় দেশব্যাপী। র‌্যাবের ১৫টি ব্যাটালিয়নের অধীন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধকরণ এবং বিনামূল্যে দুস্থ ও গরিবদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এছাড়া খাবার বিতরণ করা হয় দুস্থদের মাঝে। জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এ কার্যক্রম চলে।’

গত ৭ দিনে দেশব্যাপী র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ হাজার ৬৬ জনকে জরিমানা করা হয়।