রাজধানীর মিরপুর থেকে গ্রেফতার প্রতারক চিকিৎসক ইশরাত রফিক ঈশিতার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা অ্যাক্ট, মাদক ও প্রতারণাসহ বিভিন্ন আইনে তিনটি মামলা করেছে র্যাব-৪।
সোমবার (২ আগস্ট) র্যাব সদর দফতরের সংস্থার লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শাহ আলী থানায় মামলাগুলোর মধ্যে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে, প্রতারণা এবং একটি ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২৩, ২৪ ও ৩৫ ধারায় মোট তিনটি মামলা দায়ের করা হয়েছে।
তার বিরুদ্ধে আরও মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলায় তার সহযোগী দিদারকেও আসামি করা হয়েছে।
মামলার বিষয়ে শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, দুই মামলায় ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ড আবেদনসহ আসামি ঈশিতা ও দিদারকে দুপুরের পর আদালতে নেওয়া হবে।
আরেকটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, রবিবার (১ আগস্ট) সকালে রাজধানীর মিরপুর থেকে ঈশিতাকে তার সহযোগীসহ গ্রেফতার করে র্যাব-৪। এ সময় তাদের কাছ থেকে মাদক, বিভিন্ন প্রতিষ্ঠানের জাল সনদ, সেনা ইউনিফর্ম উদ্ধার করা হয়।
আরও পড়ুন:
ডা. ঈশিতা ও তার সহযোগী ৬ দিনের রিমান্ডে