লকডাউন প্রতিপালনে শেষ দিনে রাজধানীতে ১৯৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (১০ আগস্ট) ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার অতিরিক্ত উপপুলিশ কমিশনার ইফতেখায়রুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘লকডাউনে অহেতুক ঘোরাফেরার অভিযোগে ডিএমপির আটটি ক্রাইম বিভাগ তাদের গ্রেফতার করেছে।’
এছাড়াও মোবাইল কোর্টে ৫২ জনকে ৪৭ হাজার ২৫০ টাকা জরিমানা করা হয়েছে। অপরদিকে, ডিএমপির ট্রাফিক বিভাগ ৫১০টি গাড়িকে ১১ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে।