রাজধানীর পুরান ঢাকার নবাবপুর এলাকার আলুবাজার রোডের ‘ডিসেন্ট বেকারি’-র আগুন নিয়ন্ত্রণে নিয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা। মঙ্গলবার (১৭ আগস্ট) রাত ৮ টা ২০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট একযোগে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সারার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত ৯ টা ৪৮ মিনিটের দিকেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
তবে বেকারির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানাতে পারেননি তিনি।