বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক শরীফ ইমরানের জিম্মায় থাকা দুই শিশু সন্তানকে সিআইডি কর্তৃক উদ্ধারের পর এ বিষয়ে শুনানির জন্য দুপুর ২টায় সময় নির্ধারণ করেছেন হাইকোর্ট।
শিশুদের বাবার পক্ষে করা একটি সম্পূরক আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (২৩ আগস্ট) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ফাওজিয়া করিম ফিরোজ। অন্যদিকে রিটকারী জাপানি নারীর পক্ষে আছেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
এর আগে গত ১৯ আগস্ট বাংলাদেশি বংশদ্ভূত আমেরিকান নাগরিক শরীফ ইমরানের জিম্মায় থাকা দুই শিশু সন্তানকে আগামী ৩১ আগস্ট হাজির করার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। একইসঙ্গে তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত। শিশুদের মা জাপানি নাগরিক নাকানো এরিকোর করা রিটের শুনানি নিয়ে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ দেন।
পরে দুই শিশুকে নির্যাতনের অভিযোগে তাদের মা মামলা দায়ের করলে গত ২২ আগস্ট শিশুদের উদ্ধার করে পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি।
আরও পড়ুন:
জাপানি সেই নারীর দুই সন্তান এখন পুলিশ হেফাজতে
জাপানি নারীর দুই সন্তানকে হাইকোর্টে হাজিরের নির্দেশ, বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা