জঙ্গি আস্তানা সন্দেহে বসিলায় বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব, একজন গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব। বাড়িটি থেকে ইতোমধ্যে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে র‌্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ বসিলার একটি বাড়িতে অভিযান শুরু করেছে। বাড়িটিকে গোপনে জঙ্গিরা আস্তানা হিসেবে ব্যবহার করতো।’

বাড়িটি থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।