মামলার এজহার থেকে জানা যায়, প্রধান আসামির রুহুল আমিন ও তার সহযোগীরা বিমল চন্দ্র আইচ নামে একজনকে কোতয়ালী থানাধীন এলাকা থেকে আটক করে। বিমলকে খুন করার ভয় দেখিয়ে তার পরিবারের কাছ থেকে ১৪ লাখ টাকা চাঁদা দাবি করে। এরপর সেই টাকা রুহুল আমিন এবং তার সহযোগীরা ভাগাভাগি করে নেন। এছাড়া আসামিরা বিমলের একটি মাইক্রোবাসের ২০ লাখ টাকা দাম নির্ধারণ জোরপূর্বক বিক্রি করে তার কাছ থেকে একটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করেন।
এর আগে রবিবার সকালে তদন্ত কর্মকর্তার আবেদন অনুযায়ী এ আসামির জামিন বাতিল করেন ঢাকা মহানগর হাকিম মোল্লা সাইফুল ইসলাম। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পুলিশ পরিদর্শক কাজী গোলাম কবির সাত দিনের রিমান্ড আবেদন করলেও দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
২০১৫ সালের ১ জানুয়ারি কোতয়ালী থানায় বিমল চন্দ্র আইচ নামের একজন মামলাটি দায়ের করেন। পরে গত বছর ১৪ জুলাই এ আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন পান।
/টিএইচ/এনএস/