পটুয়াখালীর ৫ রাজাকারের বিচার

তদন্ত প্রতিবেদন দাখিলে আরও দুই মাস সময় পেয়েছে প্রসিকিউশন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় পটুয়াখালী জেলার পাঁচ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন  আগামী ২১ মার্চ ধার্য করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। প্রসিকিউশনের পক্ষ থেকে আবারও দুই মাসের সময় চাওয়া হলে আদালত এই দিন ধার্য করেন।

এ মামলার আসামিরা হলেন মো. এছহাক সিকদার, আব্দুল গনি, মো.আউয়াল, মো. আব্দুস সাত্তার প্যাদা এবং সোলায়মান মৃধা। বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
এর আগে গতবছর একদফা সময় চেয়ে আবেদন করেছিল প্রসিকিউশন। আসামিদের বিরুদ্ধে মামলার অগ্রগতি তদন্ত প্রতিবেদন জমার জন্য দুই মাসের সময় আবেদন করলে ট্রাইব্যুনাল সেসময় আবেদনটি বিবেচনা করেন এবং এই প্রতিবেদন দাখিলের জন্য ২১ জানুয়ারি দিন নির্ধারণ করেন। আজ বৃহস্পতিবার (২১ জানুয়ারি) নির্ধারিত দিনে প্রসিকিউশন আবারও সময় আবেদন করলে নতুন এ দিন ধার্য করে দেন আদালত।
এসময় ট্রাইব্যুনালের আসামি ডকে গ্রেফতারকৃত পাঁচ আসামিই উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আসামিদের বিরুদ্ধে একাত্তরে হত্যা ও ১৭ জনকে ধর্ষণের অভিযোগ রয়েছে। এর মধ্যে এখনও আটজন বীরাঙ্গনা জীবিত আছেন।
গতবছর ২৯ জুন পটুয়াখালী সদর থানায় (মামলা নং ৪৮) দণ্ডবিধির ধারা ১২০(খ) মোতাবেক পুলিশের গাড়িতে আগুন এবং কর্তব্য পালনে বাধা প্রদানের অভিযোগে আসামিদের গ্রেফতার করে। পরবর্তীতে ট্রাইব্যুনালের মামলায় তাদের হস্তান্তর করা হয়।

/ইউআই/এফএস/