অস্ত্র মামলার পলাতক আসামি গ্রেফতার

রাজধানীর মিরপুর থানার অস্ত্র মামলার এজাহারনামীয় পলাতক আসামি মো. নজরুল ইসলামকে (২৮) গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার (৮ ডিসেম্বর) রাতে মিরপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব-৪ এর অধিনায়ক মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেন।

র‍্যাব জানায়, গত ৫ ডিসেম্বর দুপুরে র‍্যাব-৪ এর একটি দল মিরপুরের দক্ষিণ পীরেরবাগ এলাকায় অভিযান চালিয়ে একটি শুটারগান, চারটি কার্তুজ ও দুটি চাপাতিসহ লিটন মোল্লা ওরফে লিটন (৩৭) ও জামাল হোসেনকে (৩৪) গ্রেফতার করে। সে সময় কৌশলে কয়েকজন আসামি পালিয়ে যেতে সক্ষম হয়। পরে মিরপুর মডেল থানায় গ্রেফতার আসামিসহ আরও কয়েকজনের নামে অস্ত্র আইনে মামলা করা হয়। তারই ধারাবাহিকতায় নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্রের মাধ্যমে নানা ধরনের সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত ছিল বলে জানায় র‍্যাব।