নতুন এই ইউনিটের দায়িত্ব নিয়ে মনিরুল ইসলাম বলেন, সন্ত্রাসবাদ, সন্ত্রাবাদে অর্থায়ন, সন্ত্রাসবাদে সহায়ক অপরাধগুলো প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করাই হবে এ ইউনিটের মূল লক্ষ্য। ইন্টেলিজেন্স সংগ্রহ, অপারেশন পরিচালনা, মামলা রুজু, মামলা তদন্ত এবং তদন্তের আগে সন্ত্রাসীদের পর্যবেক্ষণে রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে এ ইউনিটের কার্যক্রমে।
মনিরুল বলেন, নতুন ইউনিটে ছয়শ’রও বেশি সদস্য কাজ করবেন। এই ইউনিটে একজন ডিআইজি, একজন অতিরিক্ত ডিআইজি, চারজন উপ-কমিশনার (ডিসি), ১০ জন অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি), ২০ জন সহকারী কমিশনার ও ৪০ জন ইনসপেক্টরসহ অন্যান্য কর্মকর্তা ও সদস্য কাজ করবেন।
মনিরুল আরও বলেন, ডিএমপিতে চারটি বিভাগে বিভক্ত হয়ে এই ইউনিট কাজ করবে। বিভাগগুলো হচ্ছে কাউন্টার টেরোরিজম বিভাগ, সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ, ক্রাইমসিন ম্যানেজমেন্ট বিভাগ ও ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ।
/জেইউ/এমএনএইচ/