এ ঘটনায় দোকানের তিন কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সেলিম জানান, ঘটনার সময় দোকানে ৩ জন কর্মচারী কাজ করছিলেন। দোকানের মালিক উত্তম কুমার পাল বর্তমানে ভারতে অবস্থান করছেন। জুম্মার নামাজের সময় হঠাৎ ক্রেতা সেজে ৮ থেকে ১০ জন ডাকাত দোকানে প্রবেশ করে। নামাজের সময় হওয়ায় মার্কেটে লোকজনও কম ছিল। এই সুযোগে ডাকাতরা দোকানে ঢুকেই পিস্তল ও ধারালো অস্ত্রের মুখে তিন কর্মচারীকে জিম্মি করে ফেলে। মাত্র কয়েক মিনিটের মধ্যে দোকানের ওপরের তালাবিহীন তাকে থাকা স্বর্ণালঙ্কার তারা লুটে নেয়। এক পর্যায়ে কর্মচারীদের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হলে ডাকাতরা দ্রুত দোকান থেকে বের হয়ে একটি মাইক্রোবাসে করে পালিয়ে যায়।
ইন্সপেক্টর সেলিম আরও জানান, ঘটনাটি ডাকাতি না সাজানো তা খতিয়ে দেখা হচ্ছে। দোকান মালিকের ভারতে অবস্থান করার সময় ডাকাতি হওয়ায় কর্মচারীদের জড়িত থাকার বিষয়টি সন্দেহজনক। তবে শুক্রবার রাত আটটা পর্যন্ত এ ঘটনায় কোনও মামলা হয়নি। দোকান মালিক দেশে ফিরলে মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন তিনি।
ঘটনার পর পুলিশের ঊর্ধত্মন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অপরাধীদের শনাক্ত করতে ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামতও সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
/জেইউ/এসএম/