ফকিরাপুলে হোটেল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

হোটেল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধাররাজধানীর ফকিরাপুলের একটি হোটেল থেকে মো. জাহাঙ্গীর আলম (৩৮) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে হোটেল ফকিরাপুলের পঞ্চম তলার একটি রুম থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন জানান, হোটেল কর্মীদের কাছ থেকে খবর পেয়ে তারা লাশটি উদ্ধার করেছেন। জাহাঙ্গীর আলমের স্ত্রী তার লাশটি শনাক্ত করেছেন। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।
/এমএম/এসএম/