রামপুরায় খাদ্যে ‘বিষক্রিয়ায়’ ভাই-বোনের মৃত্যু!

ট্রেনে কাটা পড়ে ১ জনের মৃত্যুরাজধানীর রামপুর থানাধীন বনশ্রী এলাকায় খাবারে ‘বিষক্রিয়ায়’ ভাই-বোনের মৃত্যু হয়েছে। এতে ওই পরিবারে শোকের মাতম বইছে। নিহতদের লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সোমবার রাত ৮টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
নিহত দুই ভাই-বোন হলো ইশরাত জাহান অরনী (১৪) ও আলভী আমান (৬)। অরনী সিদ্ধেশ্বরীর ভিকারুন নিসা নূন স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল এবং তার ভাই হলি ক্রিসেন্ট স্কুলের নার্সারিতে পড়াশুনা করত।
নিহত দুই ভাইবোনের বাবার নাম আমানুল্লাহ। তারা বনশ্রীর বি ব্লকের ৪ নম্বর সড়কের বাসায় বাবা-মায়ের সঙ্গেই থাকত।
নিহদের খালা আফরোজা নিলা ঢামেক হাসপাতালে সাংবাদিকদের জানান, গত রবিবার রাতে স্থানীয় একটি চাইনিজে খাবার খেয়ে অতিরিক্ত খাবার বাসায় নিয়ে আসে। সকালে প্রতিদিনকার মতো ঘুম থেকে উঠে পড়াশোনা শেষ করে ওই অতিরিক্ত খাবারগুলো খায় তারা। এরপর তারা বিকালে ঘুমিয়ে পরে। সন্ধ্যায় ঘুম থেকে না উঠলে ওদের মা ডাকাডাকি করে। কিন্তু তারা কোনও নড়াচড়া না করায় মা জেসমিন বেগম কাছে গিয়ে দেখেন তাদের কোনও সাড়া মিলছে না। এরপর তাদের মা আমাকে ফোন দেন। এছাড়া, তাদের বাবার এক বন্ধুকে ফোন দিলে আমরা এসে কাছের একটি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ওই বাসার গৃহকর্মী জানান, একটি চাইনিজ রেস্টুরেন্ট থেকে গতকাল তাদের বাবা খাবার নিয়ে এসেছিলেন। সেই খাবার অরণী নিজেই গরম করে খায়। এমনকি ভাইকেও খাওয়ায়। এরপর তারা ঘুমাতে যায়।

এদিকে, ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানিয়েছেন, খাবারে বিষক্রিয়ায় যে ধরণের লক্ষণ থাকে, তাদের মধ্যে সে ধরনের কোনও লক্ষণ দেখা যায়নি। কোনও বমি হয়নি, ডায়রিয়া হয়নি। এতে আমাদের সন্দেহ হয়েছে। তাই লাশের ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এদিকে, দুই ভাইবোনের এমন মৃত্যুতে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম হাসপতালে ছুটে আসেন। তিনি সাংবাদিকদের জানান, আমরা আইন অনুযায়ী সব কিছু করব। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর আমরা আইনত ব্যবস্থা নেব। আইনের বাইরে কোনও কিছু করা হবে না।

/এমআর/এআরআর/এএইচ/এমএনএইচ/