এর আগে এএসআই শামীম রেজার ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন বংশাল থানার পুলিশ পরিদর্শক (ওসি) আনোয়ার হোসেন খান। শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে গুলিবিদ্ধ আল আমিন তার দুই সহকর্মীসহ ডিশ বিল আনতে যান খিলগাঁও নন্দীপাড়ার ৫ নম্বর রোডে অবস্থিত শামীম রেজার বাড়িতে। তার কাছে টাকা চাইলে শামীম রেজা তিনি তাদের ওপর চড়াও হন। একইসঙ্গে লাইন কেটে দিতে বলেন। পরে তারা লাইন কেটে দিলে তার কাছে থাকা পিস্তল দিয়ে তাদের দিকে গুলি ছোড়েন। এতে আল আমিনের পিঠে গুলি লাগে। গুলিবিদ্ধ আল আমিনকে উদ্ধার করে প্রথমে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
/টিএইচ/এমএনএইচ/