সিআইডিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের টাকা চুরির মামলা

বাংলাদেশ ব্যাংকবাংলাদেশ ব্যাংকের টাকা চুরির মামলা যাচ্ছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি)। ধরন ও ধারা অনুযায়ী এ ধরনের মামলার তদন্ত সাধারণত সিআইডি করে থাকে বলে মতিঝিল থানা সূত্র নিশ্চিত করেছে। রিজার্ভের টাকা চুরির ঘটনায় মানি লন্ডারিং আইনে মঙ্গলবার বিকেলে মামলা দায়ের করেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালক জোবায়ের বিন হুদা।
মতিঝিল থানার ডিউটি অফিসার নিশাদ জাহান বাংলা ট্রিবিউনকে জানান, মানি লন্ডারিং আইনে একটি মামলা হয়েছে। মামলার নম্বর ১৩। দেশের ব্যাংকগুলোর অভিভাবক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে টাকা খোয়া যাওয়ার ঘটনায় মঙ্গলবার সকালে পদত্যাগ করেন গভর্নর ড. আতিউর রহমান। এরপর অব্যাহতি দেওয়া হয় দুই ডেপুটি গভর্নর আবুল কাশেম ও নাজনীন সুলতানাকে।
/জেইউ/এমএনএইচ/