রাজধানীর চকবাজারে যুবক গুলিবিদ্ধ

গুলিবিদ্ধরাজধানীর চকবাজারের হাজির দেওয়ান লেনে সাদ্দাম (২৫) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার রাত সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ মোজাম্মেল হক বলেন, গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে তার বন্ধুরা নিয়ে এসেছেন। সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। গুলিবিদ্ধ সাদ্দাম পোশাক শ্রমিক বলে প্রাথমিকভাবে জানা গেছে।
/এমআআর/এমএনএইচ/