সোমবার ঢাকার মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তীর আদালতে গ্রেফতারি পরোয়ানার আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে আদালত এই পরোয়ানা জারি করেন।
অভিযোগ থেকে জানা যায়, ৪ ফেব্রুয়ারি দৈনিক জনকণ্ঠের নির্বাহী সম্পাদক স্বদেশ রায় অবসরের পর রায় লেখা নিয়ে ‘খালেদার অ্যাজেন্ডা বাস্তবায়নের দায় এখন নতুন কাঁধে’ শীর্ষক একটি নিবন্ধ লেখেন। এতে প্রধান বিচারপতি সম্পর্কে মানহানিকর তথ্য প্রকাশ করায় ঢাকা মেট্রোপলিটন বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আরফান উদ্দীন খান ২২ ফেব্রুয়ারি বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
/টিএইচ/এইচকে/এএইচ/