ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৫৯২ মামলা

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ৫৯২টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। রবিবার (২৮ জুন) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, ট্রাফিক-রমনা বিভাগে ১২টি বাস, একটি ট্রাক, সাতটি কাভার্ডভ্যান, ২১টি সিএনজি ও ২৭টি মোটরসাইকেলসহ মোট ১২১টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৫টি বাস, ছয়টি ট্রাক, দুটি কাভার্ডভ্যান, ২৪টি সিএনজি ও ১৮১টি মোটরসাইকেলসহ মোট ২৭৯টি মামলা হয়। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৫টি বাস, একটি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ৯৫টি সিএনজি ও ২৭৩টি মোটরসাইকেলসহ মোট ৪৬৩টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩০টি বাস, ১৫টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ২৩টি সিএনজি ও ৬৭টি মোটরসাইকেলসহ মোট ১৯০টি মামলা হয়।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৩টি বাস, ছয়টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ৭৮টি সিএনজি ও ১৭৮টি মোটরসাইকেলসহ মোট ৩৪৮টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৭টি বাস, ১১টি ট্রাক, ২১টি কাভার্ডভ্যান, ৭০টি সিএনজি, ২৯৫টি মোটরসাইকেলসহ মোট ৪৮৮টি মামলা হয়। ট্রাফিক-উত্তরা বিভাগে ৫২টি বাস, তিনটি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ৮৭টি সিএনজি ও ১৬০টি মোটরসাইকেলসহ মোট ৪৪৩টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৩১টি বাস, দুটি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ৫৭টি সিএনজি ও ৯৪টি মোটরসাইকেলসহ মোট ২৬০টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৫৪৯টি গাড়ি ডাম্পিং ও ২৮৫টি গাড়ি রেকার করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।