ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন ইউনিটের পরিচালিত বিশেষ অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নানা অপরাধে জড়িত মোট ৯৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২৯ জুন) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে গ্রেফতারদের মধ্যে তিনজন তালিকাবহির্ভূত চাঁদাবাজ। এছাড়া সন্ত্রাসী, দস্যু, ছিনতাইকারী ও ডাকাতি সংশ্লিষ্ট অপরাধে জড়িত ৪৪ জন এবং মাদক কারবারে জড়িত ৪৭ জনকে গ্রেফতার করা হয়।
ডিএমপি মিডিয়া এ তথ্য নিশ্চিত করেছে।
জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।