ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৬৮

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন ইউনিটের পরিচালিত বিশেষ অভিযানে ৬৮ জনকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই অভিযান চালায় পুলিশ।  

বুধবার (১ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নিয়াজ মেহেদী এই তথ্য জানান।  

তিনি জানান, মঙ্গলবার (৩০ জুন) দিনব্যাপী রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৬৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে চারজন তালিকাবহির্ভূত চাঁদাবাজ। 

আর বাকিদের মধ্যে সন্ত্রাসী, দস্যু, ছিনতাইকারী ও ডাকাতি সংশ্লিষ্ট অপরাধে জড়িত ৩৪ জন এবং মাদক কারবারে জড়িত ৩০ জন।  

জননিরাপত্তা নিশ্চিত করা এবং রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই ধরনের বিশেষ অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।