নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০১ জুলাই ২০২৬, ২০:১৫আপডেট : ০১ জুলাই ২০২৬, ২২:৫৯

নতুন পোশাকে দায়িত্ব পালন শুরু করেছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা। বুধবার (১ জুলাই) গাঢ় নীল ও হালকা জলপাই রঙের শার্ট এবং খাকি রঙের প্যান্ট পরে দায়িত্ব পালন শুরু করেন তারা।  

বুধবার (১ জুলাই) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পরিচালিত পূর্বাচল নতুন শহর প্রকল্পে আইনশৃঙ্খলা ব্যবস্থা আরও শক্তিশালী করতে নবনির্মিত ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন অনুষ্ঠানে নতুন পোশাকে দায়িত্ব পালন করতে দেখা গেছে পুলিশ কর্মকর্তাদের। 

অনুষ্ঠানে আইজিপি মো. আলী হোসেন ফকিরকে গাঢ় নীল শার্টে এবং ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদকে হালকা জলপাই রঙের শার্ট পরতে দেখা যায়। তবে তাদের প্যান্টের রঙ ছিল খাকি। 

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নিয়াজ মেহেদী বাংলা ট্রিবিউনকে বলেন, “আজ থেকে নতুন পোশাক পরছেন পুলিশ সদস্যরা। তবে সব সদস্য এখনও পাননি। পর্যায়ক্রমে সব সদস্যই নতুন পোশাক পাবেন।” 

উল্লেখ্য, জুলাই গণ-আন্দোলনে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশে সংস্কারের দাবি ওঠে। পুলিশের ইউনিফর্ম পরিবর্তনেরও দাবি উঠেছিল। 

গত বছরের ২০ জানুয়ারি আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, পুলিশের শার্টের রং আয়রন বা লোহা-ধূসর, আর প্যান্টের রং ছিল কফি শেল বা কফি-বাদামি ধূসর করা হয়। 

গত বছরের ২৫ নভেম্বর নতুন পোশাকে মাঠে নামে পুলিশ। যদিও সেই পোশাক নিয়ে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেক পুলিশ সদস্য পোশাক পরিবর্তনের বিষয়টি মেনে নিতে পারেননি। পোশাকের রং নিয়ে নানা মহলে প্রশ্ন ওঠে। 

বিএনপি সরকার ক্ষমতায় আসার পর পুলিশের পোশাক পরিবর্তনের দাবি জোরালো হয়। গত ১৮ জুন পোশাকের রং পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করে পুলিশ সদর দফতর। 

প্রজ্ঞাপনে পুলিশের শার্ট ও প্যান্টের পাশাপাশি জার্সি, কার্ডিগান, পুলওভার, জ্যাকেট, নারীদের পোশাক, মাথার আবরণ এবং পূর্ণ হাতা পোশাকের রংসংক্রান্ত বিধানেও পরিবর্তন আনা হয়। 

নতুন প্রজ্ঞাপনে বলা হয়, আগে লোহা-ধূসর রঙের শার্টের ওপর লোহা-ধূসর রঙের ফুলহাতা জার্সি, কার্ডিগান বা পুলওভার ব্যবহারের কথা ছিল। নতুন বিধানে সেটির পরিবর্তে নীল রঙের শার্টের ওপর গাঢ় নীল রঙের ফুলহাতা জার্সি, কার্ডিগান বা পুলওভার যুক্ত করা হয়েছে। 

প্রজ্ঞাপন অনুযায়ী, জেলা পুলিশ এবং এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি ও র‍্যাব ছাড়া অন্যান্য ইউনিটের ক্ষেত্রে ট্রাউজার হবে খাকি রঙের টিসি টুইল কাপড়ের। শার্ট হবে গাঢ় নীল রঙের টিসি প্লেইন ফেব্রিক কাপড়ের। শার্টের সামনে চারটি পকেট থাকবে। সামনের অংশে সমদূরত্বে সাতটি বোতাম থাকবে। 

প্রজ্ঞাপনে নারী পুলিশের পোশাকের বিষয়েও বিস্তারিত বলা হয়। নারী পুলিশ চাইলে শাড়ি পরতে পারবেন। জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটের ক্ষেত্রে গাঢ় নীল শাড়ির সঙ্গে গাঢ় নীল ব্লাউজ পরা যাবে। মহানগর পুলিশের ক্ষেত্রে গাঢ় নীল শাড়ির সঙ্গে হালকা জলপাই রঙের ব্লাউজের কথা বলা হয়েছে। 

প্রজ্ঞাপনে আরও বলা হয়, নারী পুলিশ সদস্যরা চাইলে মাথার আবরণ ব্যবহার করতে পারবেন। ট্রাফিক ইউনিটে কর্মরত নারী পুলিশ সদস্যরাও সারা বছর পূর্ণ হাতা শার্ট বা ব্লাউজ পরতে পারবেন। গর্ভাবস্থায় সংশ্লিষ্ট ইউনিটপ্রধানের পূর্বানুমোদন নিয়ে নারী পুলিশ সদস্য সাধারণ পোশাক পরতে পারবেন।

প্রজ্ঞাপনে মৌসুম অনুযায়ী শার্টের ধরনও নির্ধারণ করা হয়েছে। গ্রীষ্মকালে শার্ট হবে অর্ধহাতা। শীতকালে শার্ট হবে পূর্ণ হাতা। মাথার আবরণের ক্ষেত্রে বলা হয়েছে, সেটি অনুমোদিত গাঢ় নীল রঙের হবে। 

/এসএনকে/এসটি/ 
সম্পর্কিত
অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির
শুক্রবার জন্মাষ্টমীর শোভাযাত্রা, যেসব নির্দেশনা দিলো ডিএমপি
রাজধানীতে গ্রেফতার ৪২৯, সবচেয়ে বেশি মিরপুরে
সর্বশেষ খবর
হোমারের ‘ওডিসি’ আবার অনুবাদ করছেন উইলসন, এবার চার গুণ বেশি টীকা
হোমারের ‘ওডিসি’ আবার অনুবাদ করছেন উইলসন, এবার চার গুণ বেশি টীকা
শেখ হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা
শেখ হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা
মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা
মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা
আসিফ মাহমুদের দায়িত্বকালের নিয়োগ-পদোন্নতি-বদলির সব নথি চেয়েছে দুদক
আসিফ মাহমুদের দায়িত্বকালের নিয়োগ-পদোন্নতি-বদলির সব নথি চেয়েছে দুদক
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
‘বিগত সরকার বাদ দেন’—সংসদে প্রতিমন্ত্রীকে বললেন স্পিকার
‘বিগত সরকার বাদ দেন’—সংসদে প্রতিমন্ত্রীকে বললেন স্পিকার
‘চাঁদেও নোয়াখালীর লোক আছে’, সংসদে ডেপুটি স্পিকারের রসিকতা
‘চাঁদেও নোয়াখালীর লোক আছে’, সংসদে ডেপুটি স্পিকারের রসিকতা