রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪২৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ ঘটনায় ৫৭টি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ ৩৯ জন, লালবাগ বিভাগ ২৪ জন, ওয়ারী বিভাগ ৬১ জন, মতিঝিল বিভাগ ৫৭ জন, তেজগাঁও বিভাগ ৫৬ জন, মিরপুর বিভাগ ৮৮ জন, গুলশান বিভাগ ৫৫ জন, উত্তরা বিভাগ ৪৩ জন ও গোয়েন্দা বিভাগ ২ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারদের কাছ ১ কেজি ৭৭ গ্রাম গাঁজা, ৬ হাজার ২৫ পিস ইয়াবা, ৩ গ্রাম হেরোইন, একটি মিশুক গাড়ি, একজন ভিকটিম, নয়টি মোবাইল ফোন, একটি কলকি, একটি ডাইস বোর্ড, নগদ ৬১০ টাকা, তিনটি চাপাতি, দুইটি ছোরা, একটি কুড়াল, একটি শাবল ও একটি সুইচ গিয়ার চাকু জব্দ করা হয়েছে।