রাজধানীর খিলগাঁও সরকারি উচ্চবিদ্যালয়ের নির্মাণাধীন ছয় তলা ভবন থেকে নিচে পড়ে এক শ্রমিক মারা গেছেন। নিহত শ্রমিক হলেন— মো. শামীম (২২)। শনিবার (১৮ জুলাই) সকালে এই ঘটনা ঘটে।
খিলগাঁও থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, খিলগাঁও উচ্চবিদ্যালয়ে একটি নির্মাণাধীন ভবনের ছয়তলায় ক্রেন দিয়ে ইট-বালু উঠানোর সময় ওপর থেকে অসাবধানতাবশত নিচে পড়ে ঘটনাস্থলেই শামীমের মৃত্যু হয়। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
নিহত শামীম ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের সাদিকুল ইসলামের ছেলে। তিনি ওই নির্মাণাধীন ভবনেই থাকতেন।