রাজধানীর পল্লবী থানায় দায়ের করা এআই ক্যামেরায় প্রতারণা মামলায় দুই জনকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। গ্রেফতারকৃতরা হলেন— মোহাম্মদ জহিরুল ইসলাম (৩৬) ও মো. ইমাম হোসেন (২৯)।
শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় ফেনী সদর থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নিয়াজ মেহেদী সিটিটিসির বরাত দিয়ে বলেন, সিটিটিসির সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ই-ফ্রড টিমের অভিযানে তারা গ্রেফতার হয়। গ্রেফতারকৃতরা পল্লবী থানায় দায়ের করা এআই ক্যামেরা প্রতারণা মামলার তদন্তপ্রাপ্ত আসামি।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।