পলাতক নারী কয়েদি মোহাম্মদপুর থেকে গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০২৬, ২০:৪৬আপডেট : ১৯ জুলাই ২০২৬, ২০:৪৬

গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া পলাতক নারী কয়েদিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ওই বন্দির নাম রিম্পা।

রবিবার (১৯ জুলাই) র‌্যাব মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

র‌্যাব জানায়, গ্রেফতার ওই নারী কয়েদি কারাগার থেকে পালিয়ে আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করে মোহাম্মদপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

কারা সদর দফতরের এআইজি (মিডিয়া) জান্নাতুল ফরহাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ওই কয়েদি গত ১৬ জুলাই সন্ধ্যায় কারাগার থেকে পালিয়ে গিয়েছিলেন। রবিবার র‌্যাব তাকে মোহাম্মদপুর থেকে গ্রেফতার করে।

কারা সূত্র জানায়, ১৬ জুলাই সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলারের বাসভবনের দক্ষিণপাশের পেরিমিটার ওয়াল টপকিয়ে ওই নারী কয়েদি পালিয়ে যান। পরে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা পর্যবেক্ষণ করে এ বিষয়ে নিশ্চিত হয় কারা কর্তৃপক্ষ।

এর আগে, কাশিমপুর কারাগার থেকে নারী বন্দি পালানোর ঘটনায় এরই মধ্যে দেশজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে কয়েকজন কারা কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থাও নেওয়া হয়েছে।

/এসএনকে/আরকে/
সম্পর্কিত
চলছে সাঁড়াশি অভিযান, ডেভিড ইমন কোথায়?
টার্গেট করে বিএনপি নেতাদের হত্যা করছে কারা?
কোটি টাকা চাঁদা চেয়ে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা, গ্রেফতার ৯
সর্বশেষ খবর
দৃষ্টিনন্দন মসজিদ, পাশেই ভাঙা ঘরে থাকেন ইমাম
দৃষ্টিনন্দন মসজিদ, পাশেই ভাঙা ঘরে থাকেন ইমাম
আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী
যশোরে মেঘনা ব্যাংকের এসএমই ও কৃষি ব্যাংকিং বিষয়ক প্রশিক্ষণ
যশোরে মেঘনা ব্যাংকের এসএমই ও কৃষি ব্যাংকিং বিষয়ক প্রশিক্ষণ
টানা ৯ রাত যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা জবাবে ইরানও
টানা ৯ রাত যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা জবাবে ইরানও
সর্বাধিক পঠিত
হান্নান মাসউদের কাছে পরাজিত বিএনপি নেতা পেলেন নতুন দায়িত্ব
হান্নান মাসউদের কাছে পরাজিত বিএনপি নেতা পেলেন নতুন দায়িত্ব
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না 'তৌহিদী জনতা'
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না 'তৌহিদী জনতা'
ইসরায়েলকে স্বীকৃতির সমঝোতায় যুদ্ধ বাড়ায়নি ভারত, দাবি ইমরান খানের বোনের
ইসরায়েলকে স্বীকৃতির সমঝোতায় যুদ্ধ বাড়ায়নি ভারত, দাবি ইমরান খানের বোনের
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ বিষয়ে যা বললেন রিজভী
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ বিষয়ে যা বললেন রিজভী
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার