রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬০ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪৯টি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩৯ জন, লালবাগ বিভাগ ৩৩ জন, ওয়ারী বিভাগ ৫৭ জন, মতিঝিল বিভাগ ৫৬ জন, তেজগাঁও বিভাগ ৬২ জন, মিরপুর বিভাগ ১২৬ জন, গুলশান বিভাগ ৩৪ জন, উত্তরা বিভাগ ৪৭ জন ও গোয়েন্দা বিভাগ ৬ জনকে গ্রেফতার করা হয়।
ডিএমপির মিডিয়া সেন্টারের এডিসি নিয়াজ মেহেদী জানান, তাদের কাছ খেকে ১২ হাজার ৮৪ পিস ইয়াবা, ১২০ গ্রাম গাঁজা, ১০০ বোতল এস্কাফ সিরাফ ও নগদ ৪ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে ডিএমপি।